সিলেটে এ বছর ডেঙ্গুতে প্রথম...
সিলেট বিভাগে চলতি মৌসুমে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা আফিয়া...
ছবি সংগৃহীত
সিলেট বিভাগে চলতি মৌসুমে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা আফিয়া খাতুন (৫৪) মারা গেছেন।
সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে দুজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫২ জন, মৌলভীবাজারে ১১ জন এবং অন্যান্য জেলা থেকে আসা ৩ জন রোগী শনাক্ত হয়েছেন।
এসএ/সিলেট
সিলেট বিভাগে চলতি মৌসুমে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা আফিয়া...
নগরীর ছড়ারপার থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জিহাদ আহমদ ওরফে আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সুরমা নদীর উত্তর ও দক্ষিণ—উভয় পাড়েই সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।...
পরিবেশ সুরক্ষা ও সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে মাসব্যাপী বনায়ন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের রাজনগরে বৃক্ষরোপণ করেছে রোটারি ক্লাব অব জালালাবাদ। ৩০...
আজ কচুরিপানা, কাল ময়লার স্তূপ, পরশু মাটি ভরাট—এভাবেই ধীরে ধীরে একটি জলাশয়, পুকুর বা দিঘির মৃত্যু ঘটে। অথচ এই জলাশয়, পুকুর ও খালগুলো কেবল পানির আধার নয়, এগুলো একটি...