নগরীতে ১১টি যানবাহনের চালককে জরিমানা...
সিলেট শহর ও আশেপাশের এলাকায় শব্দদূষণ রোধ এবং অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ জুলাই) মহানগরীর...
ফাইল ছবি
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, বিনা পরোয়ানায় গ্রেফতারযোগ্য আসামি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্তসহ মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে ৫৩ পিস ইয়াবা ও ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং আরও ৬৯টি যানবাহন আটক করা হয়। ফলে মোট ১৩৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেট শহর ও আশেপাশের এলাকায় শব্দদূষণ রোধ এবং অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ জুলাই) মহানগরীর...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষাকে...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
সিলেটের কাজির বাজার এলাকায় ‘সেলফি ব্রিজে’ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় এক যুবক নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক...
মহানগরীর কাজির বাজার ব্রিজের উপর ফুটবল খেলার দ্বন্দ্ব নিয়ে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই...