জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ...
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।শনিবার দিবাগত...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস চালু ও হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সমিতির যুগ্ম সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ সমিতি সিলেটের সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি শোয়েব আহমদ, মো. মশিউর রহমান ও মো. তালেব হোসেন, যুগ্ম সম্পাদক বশির আহমদ, সিলেটস্থ মনাফ ফাউন্ডেশনের সভাপতি মো. শাহ আলম, শান্তিগঞ্জ সমিতির সহ-দপ্তর সম্পাদক রাফি মিজান ও কার্যকরী সদস্য সোহাগ ভূঁইয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওরপাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ফসল সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ হলেও এক বছর ধরে হাসপাতাল চালু করা হচ্ছে না। এতে একদিকে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, অপরদিকে জেলাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সবকিছু প্রস্তুত থাকা সত্ত্বেও জনবল নিয়োগ ও লজিস্টিক সাপোর্টেনর অভাবে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুতে বিলম্ব হওয়া সুনামগঞ্জ জেলার মানুষ মেনে নিবেনা। অবিলম্বে কলেজে পুর্ণাঙ্গ একাডেমিক ক্লাস এবং হাসপাতালের চালুর জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি জোর দাবি জানান তারা।
এসএ/সিলেট
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।শনিবার দিবাগত...
সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস চালু ও হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে নগরীর...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় বিভিন্ন...
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জৈষ্ঠ্য সাংবাদিক এম এ হান্নান বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, মেডিসিন ছাড়া চিকিৎসার মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে...