ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায় বিভিন্নভাবে...
ছবি সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি শুক্রবার (২৬ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ২০২৫-২০২৬ অর্থবছরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণে আন্তরিক। তাঁর নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষকদের সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পরে মন্ত্রী গোয়াইনঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিজ্ঞান বক্স, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি ইসিজি মেশিন এবং তাঁর ব্যক্তিগত তহবিল থেকে দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এসময় মন্ত্রী বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয়। সরকার মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং মানবিক সহায়তার এ ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী এসময় উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায় বিভিন্নভাবে...
সিলেটে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালী...
মাদক সেবন ও পাচার শুধু আইন প্রয়োগের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব নয়, এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে সংঘটিত করার আহ্বান...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের রসুলপুর ও আশপাশ এলাকার মানুষের দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে একটি মিনি ওয়াটার...
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন,...