কানাইঘাট থানা পুলিশের হাতে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট প্রতিনিধি: দীর্ঘদিন থেকে পলাতক ৭ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গোপন সংবাদের বিত্তিতে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নির্দেশে থানার এএসআই জিয়াউল হক একদল পুলিশ নিয়ে উপজেলার বড়চতুল ইউনিয়নের রতনপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী রতনপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র আলমগীর (আলম)কে গ্রেফতার করে।

আলমগীর একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। সে জৈন্তাপুর জিআর-১৮/২২ এর ৫ বছরের এবং জৈন্তাপুর জিআর-১৬০/১৮ এর ২ বছরের সাজা প্রাপ্ত আসামী ছিল। ধৃত আসামীকে শুক্রবার (১৯জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এসএ/সিলেট