নতুন কুঁড়ি স্পোর্টসে সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে মার্শাল আর্টে মেডেল জয়ী মারিয়া ও রেসিকা সংবর্ধিত

post-title

ছবি সংগৃহীত

‎নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ মার্শাল আর্ট ইভেন্টে সিলেট জেলা পর্যায়ে গোল্ড মেডেল ও বিভাগীয় পর্যায়ে সিলভার মেডেল অর্জন করায় মারিয়া মেহজাবিন মাওয়া ও রেসিকা ধরকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৬নং সড়ক পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে কৃতী এই দুই অ্যাথলেটকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

‎শনিবার (১৩ জুন) রাতে সমিতির কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

‎​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ৬নং সড়ক পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাহেদ আহমেদ টিপু, সাধারণ সম্পাদক প্রদীপ ধর রনটু, এবং অর্থ বিষয়ক সম্পাদক মাহবুব আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসএ/সিলেট