বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলেল...
ছবি সংগৃহীত
মহান জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এম এ মালিককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব।
জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণ করা হবে কি-না-এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপনের মাধ্যমে তিনি দক্ষিণ সুরমার সাংবাদিক সমাজের ন্যায্য দাবি ও প্রত্যাশার প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, মাননীয় সংসদ সদস্যের এই উদ্যোগের ধারাবাহিকতায় অচিরেই দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণের কার্যক্রম বাস্তবায়িত হবে এবং সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম এক যৌথ ধন্যবাদ বার্তায় সাংবাদিকদের ন্যায্য অধিকার ও দাবি নিয়ে জাতীয় সংসদে কথা বলায় সংসদ সদস্য এম এ মালিক-কে আন্তরিক ধন্যবাদ জানান।
এসএ/সিলেট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলেল...
মহান জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এম এ মালিককে আন্তরিক ধন্যবাদ ও...
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: মশিউর রহমান বলেছেন, দেশের মেয়েদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের...
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ১১তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, পরিচিতি ও এপ্রোন পরিধান অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (৮ জুন) নগরীর...
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ২৭৯ বোতল বিদেশী মদসহ একজনকে গ্রেফতার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রবিবার (৭ জুন) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে...