হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসী ও তার ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ ঘটনা...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল ম্যাচ কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কাশিপুর খেলার মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সমর্থিত দল ৩-২ গোলে জয় পায়। ম্যাচ শেষে আর্জেন্টিনা সমর্থকেরা বিজয় উদযাপন করলে ব্রাজিল সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এলাকার প্রবীণ ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ম্যাচের ফল নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
এরই জেরে বুধবার দুপুরে দু পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, ব্রাজিল সমর্থকদের পক্ষে কাশিপুর গ্রামের ওলি মিয়া এবং আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে তার চাচাতো ভাই ফারুক মিয়া নেতৃত্ব দেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসী ও তার ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ ঘটনা...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। মামলায় অভিযুক্ত সুরঞ্জন দাস নামের এক যুবককে গ্রেফতার করেছে...
হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ক্রস রোড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধাওয়ায় দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে...
হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল ম্যাচ কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে আদালতের...