বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে...
সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স...
ছবি সংগৃহীত
সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় এসআরবি-৯ (সিলেট) ও এসআরবি-৭ (চট্টগ্রাম)-এর যৌথ দল চট্টগ্রামের বন্দর থানাধীন ব্রিকফিল্ড রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব মুসলিমাবাদ এলাকার মৃত মির্জা ফরিদের ছেলে মির্জা টিটু ও মির্জা জেনি (৩৮) এবং মির্জা টিটুর স্ত্রী সালমা বেগম।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর রাতে বালাগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মির্জা আব্দুল লতিফ আবুল (৬৫) হত্যাকাণ্ডের শিকার হন। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে লতিফ ও তাঁর পরিবারের সদস্যরা পাওনা টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন আহত লতিফকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বালাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় এসআরবি-৯ (সিলেট) ও এসআরবি-৭ (চট্টগ্রাম)-এর যৌথ দল চট্টগ্রামের বন্দর থানাধীন ব্রিকফিল্ড রোড এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ...
নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা আম্বরখানা। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, অসংখ্য যানবাহন চলাচল, ফুটপাত দখল এবং অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনায় এলাকাটি এখন...
শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। তিনি বলেছেন, দক্ষ নাগরিক হিসেবে...
বেওয়ারিশ কুকুরের উপদ্রবে সিলেট নগরীর মানুষের স্বাভাবিক চলাফেরা একসময় ছিল আতঙ্ক ও উদ্বেগের বিষয়। বিশেষ করে কাকডাকা ভোরে কিংবা রাতে রাস্তাঘাটে যাতায়াতকারী...