প্রতি লিটারের বোতলে ৭০...
নগরীতে বোতলজাত ভোজ্য তেলে প্রতি লিটারে প্রায় ৭০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাটে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে আসা দুই ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার চক্রের সদস্য মিজান উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মঙ্গলপুর এলাকার লোভাছড়া চা বাগান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজান উদ্দিন কানাইঘাট উপজেলার সাউদগ্রাম এলাকার ফারুক আহমদের ছেলে।
কানাইঘাট থানা পুলিশ জানায়, মানব পাচার চক্রের সদস্যরা ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী দুজনকে নারায়ণগঞ্জ এলাকা থেকে কানাইঘাটে নিয়ে আসে। পরে তাঁদের অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে পাচারের উদ্দেশ্যে লোভাছড়া চা বাগান এলাকায় নেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক (নিরস্ত্র) সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ মঙ্গলপুরের লোভাছড়া চা বাগান এলাকা থেকে দুই ভুক্তভোগীকে উদ্ধার করে এবং মিজান উদ্দিনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত মানব পাচার চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
নগরীতে বোতলজাত ভোজ্য তেলে প্রতি লিটারে প্রায় ৭০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা...
সিলেট নগরীর যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আম্বরখানা পয়েন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে বাস ও সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের...
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে...
সিলেটের কানাইঘাটে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে আসা দুই ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার চক্রের সদস্য মিজান উদ্দিন নামের এক...
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় তৎকালীন ফাঁড়ি ইনচার্জ ও বহিষ্কৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঞাকে মৃত্যুদণ্ড...