তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ...
ছবি সংগৃহীত
শিক্ষকতা পেশা থেকে প্রশাসন ক্যাডারে যোগ দিচ্ছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার ফাহিমা বেগম। ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে শিক্ষানবিশ হিসেবে পদায়নের জন্য ন্যস্ত করেছে সরকার।
তাঁর এ অর্জনে আনন্দিত নিজ এলাকার মানুষ। ফাহিমা বেগম বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ৪৫তম বিসিএসের ফলাফলের ভিত্তিতে মোট ২৬৮ জন সহকারী কমিশনারকে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়। ওই তালিকায় সিলেটের জকিগঞ্জ উপজেলার সন্তান ফাহিমা বেগমকে (পরিচিতি নম্বর: ৪৫০০১০৬) ময়মনসিংহ বিভাগে পদায়নের সিদ্ধান্ত জানানো হয়।
শিক্ষাগুরু হিসেবে বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগে কর্মরত থাকার পর, সরকারি কর্ম কমিশনের সুপারিশে তিনি এই প্রশাসনিক ক্যাডারে মেধার স্বাক্ষর রাখেন। ৪৫ তম বিসিএস প্রশাসনের ক্যাডারের এই কর্মকর্তার মেধাক্রম ১০৬ ছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে তাঁকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করতে হবে।
যোগদানের পর সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীন শিক্ষানবিশ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি মাঠপর্যায়ে সরকারের প্রশাসনিক কার্যক্রম ও জনসেবামূলক দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে বিভাগীয় প্রশাসনের মাধ্যমেই তাঁর সুনির্দিষ্ট কর্মস্থল নির্ধারণ করা হবে।
ফাহিমা বেগম সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের পিয়াইপুর গ্রামের সাইদুল হকের মেয়ে। শিক্ষকতা পেশায় দায়িত্ব পালনের পর প্রশাসন ক্যাডারে তাঁর এই নতুন যাত্রাকে নিজ এলাকা ও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা।
বীরশ্রীর এই কৃতী সন্তানের নতুন কর্মজীবনের সাফল্য কামনা করেছেন এলাকাবাসী। তাঁর এ অর্জনে গর্বিত বীরশ্রী ও জকিগঞ্জের মানুষ।
এসএ/সিলেট
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী সম্প্রতি শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শন করেছেন।সোমবার...
শিক্ষকতা পেশা থেকে প্রশাসন ক্যাডারে যোগ দিচ্ছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার ফাহিমা বেগম। ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে মনোনীত হওয়ায়...
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার তারুণ্যের মেধা বিকাশ, উন্নয়ন এবং খেলাধুলার প্রতি সর্বোচ্চ...
নানা অনিয়ম ও অসঙ্গতির কারণে নগরীর কালিঘাট এলাকায় একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার জেলা প্রশাসনে...