হবিগঞ্জে মাদক মামলায় একজনের কারাদণ্ড, খালাস পেলেন পাঁচ আসামি

post-title

প্রতীকি ছবি

হবিগঞ্জে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. এমরান খাঁন ওরফে ইমরান খাঁন নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২ আগস্ট মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় জিসান স্টোরের সামনে অভিযান চালিয়ে এমরান খাঁনকে আটক করে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করে। পরে তদন্ত শেষে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এমরান খাঁনকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন। অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা থানায় পাঠানো হবে বলে জানানো হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. নুরুল ইসলাম।

এসএ/সিলেট