জামেয়া ইসলামিয়া দারুল কোরআন শিবনগর...
কানাইঘাট উপজেলার সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া দারুল কোরআন শিবনগর মাদ্রাসার এনাম ও হিসাবের জলসা আগামী ৯ নভেম্বর (সোমবার) মাদ্রাসা...
সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন
ছবি সংগৃহীত
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
এ দেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
রোববার (২৫ অক্টোবর) নগরীর আখালিয়া নয়াবাজারের ব্রাহ্মণশাসন এলাকায় সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে আয়োজিত প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও ফানুস উত্তোলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন, সম্প্রতি সিলেটসহ সারা দেশে দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপিত হয়েছে। সব ধর্মের মানুষের সহাবস্থান বাংলাদেশের ঐতিহ্য। এ ক্ষেত্রে সিলেটও এগিয়ে রয়েছে।
তিনি আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ মানুষকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করে। সমাজে শান্তি প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ধর্মীয় অনুষ্ঠান মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সব নাগরিকের ধর্মীয় অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সিলেট বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দিপষ্কর ভিক্ষুর সভাপতিত্বে এবং চন্দ্রিকা বড়ুয়া মন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট বৌদ্ধ সমিতির এডহক কমিটির আহ্বায়ক সুকান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন কমিটির সদস্যসচিব সুজন বড়ুয়া।
সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দিপষ্কর ভিক্ষু এর সভাপতিত্বে ও চন্দ্রিকা বড়ুয়া মন্টি এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির এডহক কমিটির আহ্বায়ক সুকান্তি বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির এডহক কমিটির সদস্য সচিব সুজন বড়ুয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির সাবেক সভাপতি চন্দ্র শেখর বড়ুয়া, আখালিয়া নয়া বাজার কমিটির সভাপতি দেলওয়ার হোসেন জয়, মুসলিম নগর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম, বৌদ্ধ সমিতির সাবেক সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়া, তপন কান্তি বড়ুয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বৌদ্ধ সমিতির এডহক কমিটির সদস্য পলাশ বড়ুয়া প্রমুখ। দিনব্যাপি প্রার্থনা, মোমবাতি প্রজ্জলন ও ফানুস উত্তোলনসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ফানুস উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়।
সকালের অধিবেশনে এডহক কমিটির সদস্য প্রধান বাবু ইমন বড়ুয়া এর উপস্থাপনায় উপস্থিত ছিলেন লিটন বড়ুয়া,পলাশ বড়ুয়, সেবু বড়ুয়া, সুজন বড়ুয়া, রায়ধন বড়ুয়া প্রমুখ।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলার সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া দারুল কোরআন শিবনগর মাদ্রাসার এনাম ও হিসাবের জলসা আগামী ৯ নভেম্বর (সোমবার) মাদ্রাসা...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কুদরত উল্লাহ মার্কেট একটি ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান। এটি শুধু সিলেট নগরীতেই পরিচিত নয়,...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে...
নগরের ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিতকরণ এবং ভবন মালিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।...
নগর ব্যবস্থাপনা ও উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও...