বড়লেখায় বিজিবির অভিযানে ১৬ পিস...
মৌলভীবাজারের বড়লেখায় ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর...
ছবি সংগৃহীত
কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এ সেন্টারের মাধ্যমে স্থানীয়দের আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজারের মেরিনা স্কয়ার ভবনে সেন্টারটির উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, নামাজ, রোজা ও যাকাতের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী সামাজিক কাজ করা উচিত। এতে আরও বেশি সওয়াব অর্জন করা সম্ভব। আজম জে চৌধুরী তার ও স্ত্রীর নামে প্রতিষ্ঠান গড়ে এলাকাবাসীর সেবা করছেন। সামাজিক দায়িত্ববোধ থেকে তিনি এ কাজগুলো করছেন।
ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী। তিনি বলেন, শুধু কুলাউড়া নয়, সারা বাংলাদেশেই তাদের প্রতিষ্ঠান সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে পেরে তারা গর্বিত। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অর্জন দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত বলেও তিনি মনে করেন।
তিনি আরও বলেন, তাদের উদ্যোগগুলোর বিশেষত্ব হলো, এগুলো বাস্তবসম্মত ও আধুনিক। আগে এখানে ২২ বছর ধরে একটি ক্লিনিক চালু ছিলো। পরে সেটিকে ডায়াগনস্টিক সেন্টারে রূপান্তর করা হয়। মানুষ যাতে আধুনিক চিকিৎসাসেবা পায় সে ব্যবস্থা করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, যতদিন বেঁচে আছি সকল ক্ষেত্রে কুলাউড়াবাসীর উন্নয়নে কাজ করে যাবো। সকল ভালো কাজে আমার এবং আমার পরিবারের সংস্পৃক্ততা চলমান থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. জাকির হোসেন ও কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইস্ট কোস্ট গ্রুপের পরিচালক দিলরুবা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক তানভীর চৌধুরী।
এসএ/সিলেট
মৌলভীবাজারের বড়লেখায় ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর...
মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে পৌরসভা। মশার প্রজননস্থল ধ্বংস, ময়লা-আবর্জনা অপসারণ ও জনসচেতনতা...
দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর)...
মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার...
উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঐতিহ্যবাহী দিলদারপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-...