হৃদরোগে আক্রান্ত ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

post-title

ছবি সংগৃহীত

দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা গুরুতর অসুস্থ হয়ে নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (০৩ অক্টোবর)  বিকাল ৩টায় হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে (Coronary Care Unit) চিকিৎসাধীন রয়েছেন।

আতাউর রহমান আতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে, তার দ্রুত আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।


এসএ/সিলেট