কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০...
সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে...
ছবি : সংগৃহীত
মহানগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন ইউনিট। এসএমপির মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এ সময়ের মাঝে বিভিন্ন অপরাধে ৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত, বিনা পরোয়ানা, মাদক কারবারি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ভারতীয় ফেসওয়াশ, সিরাম, ক্রিম এবং ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৫২টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও চ্যাম্পিয়ন...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক। তিনি আরো বলেন,...
মহানগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন ইউনিট। এসএমপির মিডিয়া শাখা...
সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই...