সুনামগঞ্জে চেয়ার কোচকে স্লিপার বানিয়ে...
অনুমোদন ছাড়াই চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরের অভিযোগে তিন পরিবহনের ম্যানেজারকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৯...
কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজন
তাজিদুল ইসলাম
এ উপলক্ষে সম্প্রতি শাখা প্রাঙ্গণে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং গ্রাহকদের মধ্যে খাবার ও মিষ্টি বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্যাংকের এভিপি ও শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং এফএভিপি ও অপারেশন ম্যানেজার রুহুল আনোয়ার চৌধুরীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন সমাজসেবক আবুল লেইছ মোহাম্মদ কাহার, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কবি আনোয়ার হোসেন রনি, ব্যবসায়ী হাজী সামছুল হুদা, মুহিবুর রহমান মুহিব, সামছুল ইসলাম, আতাউল মগনী, মোত্তার হোসেন, মাওলানা তাজ উদ্দিন, আপ্তাব উদ্দিন, জুনেদ আহমদ, এসপিও বিনিয়োগ ইনচার্জ তোফাজ্জল হোসাইন, ইও-জিবি কর্মকর্তা সালমান চৌধুরী, শাহ আলমসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা।
আলোচনা সভায় বক্তারা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দীর্ঘ পথচলা, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় এর ভূমিকা এবং গ্রাহকসেবার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণে আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে মিলাদ ও দোয়া মাহফিলে ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের কল্যাণ এবং দেশের সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং উপস্থিত অতিথি ও গ্রাহকদের মধ্যে মিষ্টি ও খাবার বিতরণ করা হয়।
এ সময় শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান বলেন, দীর্ঘ ৩১ বছরের পথচলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। গোবিন্দগঞ্জ শাখাতেও দিন দিন গ্রাহকের সংখ্যা বাড়ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী ব্যাংকিং সেবা প্রদানে শাখার কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করছেন। ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সমাজসেবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
টিএ/ছাতক
অনুমোদন ছাড়াই চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরের অভিযোগে তিন পরিবহনের ম্যানেজারকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৯...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শতাধিক ফল ও বনজ গাছের চারা রোপণ করা...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরগোবিন্দের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় শতাধিক ফল ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।আমেরিকা...
মহানগরীর শাহপরাণ থানা এলাকা থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখ্ত রাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)...
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলার...