গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় শটগান ও...
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ অক্টোবর)...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। বিজিবির দাবি, জব্দ করা অবৈধ পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৩ হাজার টাকা।
বিজিবি জানায়, বুধবার রাতে ৪৮ বিজিবির একটি বিশেষ অপারেশন দল গোয়াইনঘাট উপজেলাধীন প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ এবং একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়াও, বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক, মশলা বাংলাদেশী হতে পাচারকালে শিং মাছ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ০১ কোটি ৭০ লাখ টাকা।
এ ছাড়া ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক ও মশলাসহ বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ অক্টোবর)...
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা...
সিলেট নগরীর কদমতলী দরিয়াশাহ মাজার সড়কের পাশে সুরমা নদীর তীরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মোবাইল ও ইলেকট্রনিক পণ্যের পরিত্যক্ত সামগ্রীসহ অপচনশীল বর্জ্য...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।...
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ও চিকনাগুল বাজারে অভিযান চালিয়ে অন্তত ৬০টি অবৈধ দোকানঘর ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১ অক্টোবর)...