গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় শটগান ও...
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ অক্টোবর)...
নজরুলের স্মৃতিতে সিলেটে সাংস্কৃতিক উৎসব
বানী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘নজরুল উৎসব ২০২৬’-এর বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বাংলাদেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। সংবর্ধিত অতিথি ছিলেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী রিফাত আরা রিফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো. কাপ্তান হোসেন, সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সৈয়দ নাসির উদ্দিন রহ. স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হুমায়ন আহমদ মাসুক, মহানগর বিএনপির সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক কয়েয়া আহমদ সাগর, মুক্তাক্ষরের পরিচালক বিমল কর এবং সমাজকর্মী মিছবাহ আহমদ জেহিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবৃত্তি প্রশিক্ষক প্রিয়শ্রী কর পিউ, সংগীত প্রশিক্ষক অয়ন দে, নৃত্য প্রশিক্ষক সিনিয়া সাহা ঝুমা, হেনা মজুমদার, কবি ও কথাসাহিত্যিক শান্তা কামালী, কবি রাজিয়া সুলতানা, কথা ও বাচিক শিল্পী এন এ আশালতা, কবি ও লেখক কাওছার আরা বীথি, কবি ও সংগঠক রিপন আহমদ এবং কবি-সংগঠক মোস্তফা মাসুদ।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সুয়েজ হোসেন, সাজ্জাদ আহমদ সাজু, সাহেল আহমদ নয়ন, মীম আহমদ, হাফিজুল ইসলাম, জাকির হোসেন আরিফ, আলমগীর হোসেন ও আমির হোসেন সোহাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী সুবর্ণ শুভ, তিতাস দাস, সুদীপ চক্রবর্তী, প্রিয়দর্শন দত্ত পাভেল, উজ্জ্বল মালাকার, নাজিম উদ্দিন ও মো. কাজিমসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের শিল্পী, সংগঠক, কবি ও সাহিত্যপ্রেমীরা।
নজরুলের সিলেট আগমনের শতবর্ষকে ঘিরে আয়োজিত এই উৎসব যেন এক শতাব্দী পেরিয়ে কবির সঙ্গে সিলেটের সাংস্কৃতিক আত্মীয়তার নতুন করে উদ্যাপন। গান, কবিতা, আবৃত্তি ও শিল্পচর্চার মধ্য দিয়ে বিদ্রোহী কবির মানবিক, সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসকে সম্মাননা প্রদান করা হয়। তাঁর কণ্ঠে নজরুলের গান প্রজন্ম থেকে প্রজন্মে যে সুরের উত্তরাধিকার বহন করে চলেছে, সেই অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সংবর্ধনা বলে জানান আয়োজকরা।
প্রধান অতিথি বলেন, নজরুল কেবল একটি সময়ের কবি নন তিনি বাঙালির চিরজাগ্রত বিবেক, মানবমুক্তির কণ্ঠস্বর এবং সাম্য ও সম্প্রীতির অনন্ত অনুপ্রেরণা। একশ বছর আগে তাঁর সিলেট আগমন এ অঞ্চলের সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। শতবর্ষ পর সেই স্মৃতিকে ঘিরে আয়োজিত ‘নজরুল উৎসব’ নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিশীলতা ও মানবিক দর্শনকে আরও গভীরভাবে তুলে ধরবে।
আয়োজকরা জানান, নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনের চর্চাকে আরও বিস্তৃত করে তোলা এবং তরুণ প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।
তার আগে সকাল ১২ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে সাংস্কৃতিক র্যালির মাধ্যমে দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন করা হয়।
সাংস্কৃতিক র্যালির উদ্বোধন করেন জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিষ্টেম লিমিটেড এর পরিচালক বদরুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উপদেষ্টা আশরাফ গাজী, মহানগর বিএনপির সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন মাসুম,সহ যোগাযোগ সম্পাদক কয়েস আহমদ সাগর,আমির হোসেন সোহাগ সহ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
জুয়ে/সিলেট
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ অক্টোবর)...
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা...
সিলেট নগরীর কদমতলী দরিয়াশাহ মাজার সড়কের পাশে সুরমা নদীর তীরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মোবাইল ও ইলেকট্রনিক পণ্যের পরিত্যক্ত সামগ্রীসহ অপচনশীল বর্জ্য...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।...
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ও চিকনাগুল বাজারে অভিযান চালিয়ে অন্তত ৬০টি অবৈধ দোকানঘর ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১ অক্টোবর)...