চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় টমটমের (ইজিবাইক) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এ ঘটনায়...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নালুয়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে চা-পাতা তোলার কাজ করার সময় শ্রমিকেরা এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডাকে জানান।
খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দুর্গম এলাকা হওয়ায় প্রায় দুই কিলোমিটার পাহাড়ি ও ছড়ার পথ হেঁটে গিয়ে অনেক কষ্টে পুলিশ লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত বৃদ্ধের পরিচয় এখনো জানা যায়নি। লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
তিনি আরও জানান, পরিচয় নিশ্চিতের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় টমটমের (ইজিবাইক) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এ ঘটনায়...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।শুক্রবার (১৮...
হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত...
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর প্রাণে বেঁচে গেছে।বুধবার(১৬...