লাক্কাতুরা থেকে ‘কান্ট্রি লিকার’ মদসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২১ বোতল কেরু কোম্পানির ‘কান্ট্রি লিকার’ মদসহ সজল দাস নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকার শেভরন কোম্পানির জেভি-৬ পোস্টের সামনে  অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, এয়ারপোর্ট থানার এসআই (নি.) মো. জসীম উদ্দিন, এসআই (স.) মো. আনিসুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় সজল দাসের কাছ থেকে ২১ বোতল কেরু কোম্পানির কান্ট্রি লিকার মদ উদ্ধার করা হয়।

আটক সজল দাস সিলেটের এয়ারপোর্ট থানাধীন মান্ডবপাড়া (লাক্কাতুরা) এলাকার মৃত সুরেন্দ্র দাসের ছেলে। এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট