অভূতপূর্ব সাফল্য বিপুল অস্ত্র ও...
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,উখিয়া, কক্সবাজার এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএম ৮ এপিবিএন যোগদানের পর থেকে তাঁর সুদক্ষ নেতৃত্বে...
ছবি সংগৃহীত
সিলেটে ঘুরতে এসে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সাইফুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় ওই উপজেলার ফারুকুল ইসলাম ও আব্দুল লতিফ আহত হয়েছেন।
শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন। পরে হাসপাতালে আরও দু'জন মারা যান।
জানা গেছে, গত বুধবার সাইফুল ইসলাম, ফারুকুল ইসলাম, জমরুত মিয়া, মো. রানা ও আব্দুল লতিফ—এই পাঁচ বন্ধু সিলেট ভ্রমণে এসেছিলেন। ফেরার পথে তাদের মধ্যে সাইফুল, ফারুকুল ও লতিফ বাসে করে কুলিয়ারচরের উদ্দেশে রওনা দেন। আর জমরুত মিয়া ও রানা বিমানে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
আহত আব্দুল লতিফ জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ইউনিক পরিবহনের বাসটি সিলেট থেকে রওনা দেয়। সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর এলাকায় বিপরীতমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক জমরুত মিয়া বলেন, অনেক দিন ধরেই তাদের সিলেট ভ্রমণের পরিকল্পনা ছিল। বিমানে ওঠার আগেই সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, সংঘর্ষে বাসের এক পাশের যাত্রীরাই বেশি হতাহত হয়েছেন।
নিহত সাইফুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। পেশায় ঠিকাদার সাইফুল ইসলাম কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
এসএ/সিলেট
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,উখিয়া, কক্সবাজার এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএম ৮ এপিবিএন যোগদানের পর থেকে তাঁর সুদক্ষ নেতৃত্বে...
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে...
জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সিলেটে শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে স্মরণ করা হয়েছে। চব্বিশের জুলাই আন্দোলনে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মক্তবের ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতের সংখ্যা...
কুমিল্লায় জসীম উদ্দিনকে হত্যা করে সিলেটে আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামি নাজমুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কোতোয়ালি...