অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক; মামলা রুজুর প্রক্রিয়া চলছে

ছাতক-দোয়ারাবাজারে নৌ পুলিশের অভিযানে ২১ ড্রেজার জব্দ, আটক ৯

post-title

তাজিদুল ইসলাম

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার থানার সীমান্তবর্তী এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি। সোমবার (০৩ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে এলাকাবাসীর সহযোগিতায় ছাতক ও দোয়ারাবাজার এলাকার কলাবাগান থেকে ২১টি ড্রেজার জব্দ এবং ৯ জন আসামীকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন—

১। সাদেক মিয়া (২২), পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-দক্ষিন ঢালারপাড়।

২। মো: হোসেন মিয়া (৩৩), পিতা-মৃত সবুজ মিয়া, সাং-খায়েরগাও।

৩। জাহাঙ্গীর আলম (২৭), পিতা-মৃত মমতাজ আলী, সাং-ইসলামপুর।

৪। সুমন মিয়া (৩১), পিতা-মো: তৌফিক মিয়া।

৫। তোফাজ্জল হোসেন (২৬), পিতা-মৃত জিল্লু মিয়া, সাং-মধ্যে রাজনগর।

৬। ফরিদ উদ্দিন (৩১), পিতা-ইন্তাজ মিয়া।

৭। রাজ্জাক মিয়া (৩১), পিতা-মৃত আলিম উদ্দিন, উভয় সাং-মোস্তফা নগর।

৮। তারেকুল ইসলাম তারেক (২৭), পিতা-তারা মিয়া, সাং-নয়া গাংগেরপাড়।

৯। মো: সেলিম মিয়া (৩০), পিতা-মো: মনির মিয়া, সাং-টুকেরগাও, সর্বথানা- কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট।

এ বিষয়ে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, “মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নৌ পুলিশ জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিএ/ছাতক