গোলাপগঞ্জে এনসিপি'র গাড়িবহরে হামলা,...
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এতে একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি।বৃহস্পতিবার (৩০...
ছবি সংগৃহীত
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন থারিয়াং'কে নিয়ে দেশের জাতীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ দাবি করে সংবাদ সম্মেলন করেছে গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাহিদুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে স্টেলিন থারিয়াংকে সীমান্ত এলাকার চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা তথ্য উপস্থাপন করা হয়নি বলেও দাবি করেন তিনি। এসময় আরও বলেন, স্টেলিন থারিয়াং দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। স্থানীয়ভাবে তিনি একজন সৎ, পরিচ্ছন্ন ও সমাজসেবামূলক ব্যক্তি হিসেবে পরিচিত।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশের আগে স্টেলিন থারিয়াং'র বক্তব্য নেওয়া হয়নি এবং অভিযোগের সত্যতাও যাচাই করা হয়নি। পাশাপাশি দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়েও অপপ্রচারের চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়। লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে নিরোলা থংসন (জমিদারনি)কে স্টেলিন থারিয়াং'র মা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভুল ও কাল্পনিক। প্রকৃতপক্ষে নিরোলা থংসন তার মা নন, তিনি তার ফুপু। এ ধরনের মৌলিক তথ্যগত ভুলই প্রমাণ করে যে যথাযথ তথ্য যাচাই ছাড়াই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, যা দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত প্রতিবেদনের সুষ্ঠু তদন্ত, প্রকৃত তথ্য উদঘাটন, ভুল তথ্য সংশোধন করে একই গুরুত্বে প্রকাশ এবং বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তারা বলেন, "স্টেলিন থারিয়াং আমাদের ইউনিয়নের সন্তান। তাই সত্য প্রতিষ্ঠার স্বার্থেই আমরা নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত সত্য উদঘাটন না হলে আমরা আইনি প্রক্রিয়ায় যেতে বাধ্য হব। এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এতে একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি।বৃহস্পতিবার (৩০...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এনসিপির গাড়িবহরে একাধিক জায়গায় ইটপাটকেল নিক্ষেপের পর সিলেট সার্কিট হাউজে চলে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন থারিয়াং'কে নিয়ে দেশের জাতীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা,...
নগরজুড়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। নগরীর পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরের প্রধান সড়ক ও অলিগলিতে এখন কিশোর গ্যাংয়ের তীব্র আতঙ্ক তৈরি...
সিলেটের কানাইঘাটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সুমাইয়া ফেরদৌস। বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে কানাইঘাট উপজেলা...