লোভাছড়া কোয়ারী থেকে পাথর বোঝাই...
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কানাইঘাট লোভাছড়া কোয়ারীতে থাকা জব্দকৃত পাথর চুরি বন্ধে কানাইঘাট থানা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। সোমবার রাত...
ছবি সংগৃহীত
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কানাইঘাট লোভাছড়া কোয়ারীতে থাকা জব্দকৃত পাথর চুরি বন্ধে কানাইঘাট থানা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।
সোমবার রাত দেড়টার দিকে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় কোয়ারীতে থাকা পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত পাথর চুরি করে একটি স্টীল নৌকা দিয়ে পরিবহণের সময় কোয়ারীর চিন্তার বাজারস্থ লোভা নদী থেকে পাথর বোঝাই স্টীলের ভলগেট নৌকাসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় পাথর বোঝাই ভলগেট আটক করে থানা পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়। গ্রেফতারকৃতরা হলেন জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বড়বন্দ গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র আবু হানিফ ও একই গ্রামের মৃত উসমান আলীর পুত্র আবু জাফর।
আটককৃত ভলগেটে ৬শ ঘনফুট পাথর ছিল। জব্দ তালিকা অনুযায়ী এর আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা। আটককৃত ২ আসামীকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ খনি-খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে মামলা দায়ের করেছে। থানার মামলা নং-২২।
জানা যায়, গ্রেফতারকৃতরা রাতের আধারে লোভাছড়ার জব্দকৃত পাথর নদীপথে চুরি করে জকিগঞ্জের আটগ্রামে অবস্থিত অবৈধ ক্রাশার জোনে নিয়ে যাচ্ছিল। তারা লোভাছড়া পাথর কোয়ারীর স্থানীয় সিন্ডিকেট চক্রের কাছ থেকে এ পাথর ক্রয় করে।
এসএ/সিলেট
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কানাইঘাট লোভাছড়া কোয়ারীতে থাকা জব্দকৃত পাথর চুরি বন্ধে কানাইঘাট থানা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। সোমবার রাত...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান ভিত্তি। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আধুনিক শিক্ষা পরিবেশ...
মহানগরীর বাগবাড়ি এলাকা থেকে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বসতঘরের মেঝে থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।নিহত ওই...
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। হজযাত্রীদের হয়রানি ও প্রতারণা এড়াতে শুধুমাত্র সরকার অনুমোদিত ও তালিকাভুক্ত হজ এজেন্সির...
মহানগরীর বালুচর এলাকায় মধ্যরাতে একটি আবাসিক বাড়িতে অভিযান চালিয়ে ৮৮২ বোতলে ৪৫০.১১৫ লিটার বিদেশি মদ এবং বিয়ার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন...