যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত...
৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায় এই ব্যাংকের সুদক্ষ অবস্থান আমাদের আস্থা...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, বিদ্যুতের লোডশেডিং, সীমান্ত চোরাচালান ও অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. উছমান গণি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নাফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও তেলিখাল ইউপির প্রশাসক মো. আব্দুস শাকুর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আশিকুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ নাঈম হাসান, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর এডভোকেট গীতা রাণী মোদক, বিজিবির কালাসাদক বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মো. খাইরুল ইসলাম, উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান, ফায়ার সার্ভিস লিডার খাইরুল সিকদার।
এসএ/সিলেট
৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায় এই ব্যাংকের সুদক্ষ অবস্থান আমাদের আস্থা...
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগরের...
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ, স্মারকলিপি প্রদান ও মতবিনিময় করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয়...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ...