জগন্নাথপুরে বিপুল পরিমাণ অবৈধ জাল...
জগন্নাথপুরে হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় দুই দিনের অভিযান চালিয়ে আড়াই লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল ও রিং জাল উদ্ধার করা হয়েছে।...
ছবি সংগৃহীত
জগন্নাথপুরে হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় দুই দিনের অভিযান চালিয়ে আড়াই লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল ও রিং জাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে উপজেলার রসুলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যের ৫ হাজার মিটার কারেন্ট জাল ও মিরপুর ইউনিয়নের সরাইল বিল, চিতুলিয়ার হাওর, কাটাগাঙ্গ ডহরে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা মূল্যের ৪০টি রিং জাল উদ্ধার করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্ত্বরে জনসম্মুখে মাছ শিকারের এসব অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিন জানান, হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
জগন্নাথপুরে হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় দুই দিনের অভিযান চালিয়ে আড়াই লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল ও রিং জাল উদ্ধার করা হয়েছে।...
সুনামগঞ্জের ছাতক উপজেলার ২৮ নম্বর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে...
সুনামগঞ্জ সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি, থান কাপড়, লেহেঙ্গা এবং চোরাচালানে ব্যবহৃত ২টি...
সুনামগঞ্জের ছাতকের সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি বাংলা ড্রেজার জব্দ এবং দুইজনকে আটক করেছে ছাতক নৌ পুলিশ...
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার...