নগরীতে পুলিশের অভিযানে আটক ৫০...
মহানগর পুলিশের অভিযানে ৫০ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। আর ট্রাফিক বিভাগ ১৫০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার (১১ জুলাই) রাত ১২টা থেকে...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতকের দৌলতপুর হাফিজিয়া মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। গত ১৭ জুন (বুধবার) সকাল আনুমানিক ৮টার দিকে তারা নিখোঁজ হয়।
নিখোঁজ হওয়ার পর প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৯১৫) করা হয়েছে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন ১. আলিম উদ্দীন (১৩), পিতা: মৃত রইছ আলী, মাতা: হনুফা বেগম, গায়ের রং: ফর্সা। তার স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নানকার গ্রাম। ২, হামিদুর রহমান (১৫), পিতা হোছন আহমদ। তার স্থায়ী ঠিকানা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়নের শিমুলতলা নোয়াগাঁও গ্রাম।
পারিবারিক ও জিডি সূত্রে জানা যায়, তারা দুজনেই ছাতক থানাধীন জাউয়া বাজার ইউনিয়নের দৌলতপুর হাফিজিয়া মাদরাসা ছাত্র ছিল। ঘটনার দিন সকাল থেকে তাদের সন্ধান মিলেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ছাতক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি উল্লিখিত দুই শিক্ষার্থীর সন্ধান পেয়ে থাকলে বা তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে অনুগ্রহ করে নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ: 01711444836
এসএ/সিলেট
মহানগর পুলিশের অভিযানে ৫০ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। আর ট্রাফিক বিভাগ ১৫০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার (১১ জুলাই) রাত ১২টা থেকে...
সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতকের দৌলতপুর হাফিজিয়া মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। গত ১৭ জুন (বুধবার)...
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক দু’বারে সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক মো. শরফ উদ্দিন খসরু শুক্রবার দিবাগত রাত ১০টায় পীরের বাজারস্থ মাসুক ভিলা নিজ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীতে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব...
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে অচিরেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম...