ভারতীয় খাসিয়ার গুলিতে গোয়াইনঘাটের...
ভারতে অনুপ্রবেশের পর খাসিয়াদের গুলিতে সিলেটের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত...
বানী
সিলেট মহানগরীর অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার অনন্য নজির সৃষ্টি করলো পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট।
সংগঠনটির নিয়মিত মানবিক উদ্যোগ ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় ১৫ জন অসহায় ব্যক্তির মাঝে প্যাডেল রিকশা বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই, ২০২৬) বিকাল ৪:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের হলরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই রিকশাগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা।
অতিথিদের প্রশংসা ও বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং মহানগর বিএনপি, সিলেট-এর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে পুনাকের এই মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পুনাকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী, মানবিক ও প্রশংসনীয়।"
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই পুনাক, এসএমপি, সিলেট বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৭ ডিসেম্বর, ২০২৫ তারিখেও ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় ১০ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ করা হয়েছিল।
এছাড়াও সংগঠনটি পবিত্র রমজান মাসব্যাপী ইফতার বিতরণ, ঈদসামগ্রী উপহার প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, পুনাক, এসএমপি, সিলেট-এর এই ‘স্বাবলম্বী’ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন সম্পন্ন হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুয়ে/সিলেট
ভারতে অনুপ্রবেশের পর খাসিয়াদের গুলিতে সিলেটের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত...
মহানগরীর মোগলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হানিট্র্যাপ ছিনতাইকারী চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে...
সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে দ্বিতীয় দফায় গত ১৮ দিনে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।শনিবার দিনভর দীর্ঘ গণনা শেষে...
হযরত শাহজালালের (রহ.) মাজারের ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। দানবাক্সে পাওয়া একটি চিরকুটে খোকন 'বাটপারের' বিচার ও...
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা ঐতিহাসিক ডেগ ও মাজারের দানবাক্স খোলা হয়েছে।