চালিবন্দর মহাশ্মশান উন্নয়ন কাজ দ্রুত...
সিলেটের ঐতিহ্যবাহী চালিবন্দর মহাশ্মশানস্থ শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের পুনর্র্নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের...
বাংলাদেশ হবে আরও সবুজ সমৃদ্ধ ও পরিবেশবান্ধব
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক এবং নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকার ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব দেশে পরিণত হবে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই শিক্ষার্থীদের এখন থেকেই বৃক্ষরোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; একজন সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা, সততা ও মানবিক মূল্যবোধ কাজে লাগাতে হবে।
কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এম. এ. আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য ডা. এনামুল হক, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, এম. এ. বায়েছ, এম. এ. জলিল, রোমানা সুলতানা, তাসলিমা বিলকিস, র. ম. বাবরসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থী সাদিয়া জান্নাত, লিলিয়া বেগম ও শান্তা কুরি ফুল দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান।
এসএ/সিলেট
সিলেটের ঐতিহ্যবাহী চালিবন্দর মহাশ্মশানস্থ শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের পুনর্র্নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের...
নগরীর মুন্সিপাড়া এলাকার যুক্তরাজ্যপ্রবাসী মাহমুদ আলীর বিরুদ্ধে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, ব্যবসার কথা বলে দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের কাছ থেকে ২০...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক এবং নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকার ঘোষিত জাতীয়...
নগরীর চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। নগরবাসীর দুর্ভোগ লাঘব,...
টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে টাঙ্গুয়ার হাওর জলাভ‚মি প্রতিবেশ...