আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটকে একটি সুপরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।...
ছবি সংগৃহীত
১৭ বছরের ফ্যাসিবাদী কবল থেকে রেড ক্রিসেন্টকে মুক্ত করে জনগণের জন্য আরো কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গিকার করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম।
তিনি বলেন, রেড ক্রিসেন্ট হবে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর সে লক্ষ্যেই রেড ক্রিসেন্টকে প্রস্তুত করে সরকারের মানবিক কার্যক্রমের গতিকে ত্বরান্বিত করা হবে।
সোমবার সকালে বিমানযোগে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান তিনি। এসময় জেলা ও মহানগর বিএনপি এবং সিলেট রেড ক্রিসেন্টের বিভিন্ন প্রতিষ্টানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়। পরে হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ার করেন ব্যারিস্টার সালাম।
মাজার জিয়ারত শেষে বেলা ১ টায় সিলেট ইউনিটের কার্যালয় পরিদর্শন করে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে রেড ক্রিসেন্টের ইউনিট নির্বাহী কমিটি, কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এসময় ব্যারিস্টার সালাম বলেন, রেড ক্রিসেন্ট কোনো সাধারণ সংস্থা নয়, এটি আর্তমানবতার সেবায় নিবেদিত একটি বৈশ্বিক আন্দোলন। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো মানবিক সংকটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
আগামী দিনেও এই সেবার ধারা অব্যাহত রাখতে এবং আরও গতিশীল করতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, রক্তদান কর্মসূচি এবং চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সোসাইটির প্রত্যেক স্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামিমের সভাপতিত্বে এবং সেক্রেটারী ভিপি মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক আহŸায়ক কমিটির সদস্য আব্দুল কাদির শাহী।
এছাড়াও উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুলাহ মামুন সামন, নির্জর রায়, কামরুজ্জামান দিপু, আলীমুল এহসান, তাহমিনা হাসান চৌধুরী, আবু সাইদ মো: ইব্রাহিম, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, মুজিব জাহান রেড ক্রিসেন্ট বø্যাড ব্যাংকের পরিচালক ডা: তৌহিদ চৌধুরী, রেড ক্রিসেন্টের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির প্রমুখ।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটকে একটি সুপরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।...
জকিগঞ্জ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত কুমার...
১৭ বছরের ফ্যাসিবাদী কবল থেকে রেড ক্রিসেন্টকে মুক্ত করে জনগণের জন্য আরো কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গিকার করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
সিলেটের জকিগঞ্জ উপজেলার গোটারগ্রামের বাসিন্দা, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব মোস্তাক লস্কর আর...