কুলাউড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন...
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বর্ণালী দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ভিটামিন ‘এ’ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দীর্ঘমেয়াদি ডায়রিয়া থেকে শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যুঝুঁকি কমায়। তিনি আগামী ২৮ জুন রোববার কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
ডা. তানজিমুল হাই রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, ডা. শারমিন ফারহানা জেরিন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা আব্দুর রকিব, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম মছব্বির আলী,সাংবাদিক আজিজুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আব্দুল আউয়াল, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আফতাব উদ্দিন প্রমুখ।
স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বর্ণালী দাস আগামী ২৮ জুন কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকল ধরনের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, ১২ থেকে ৫৯ মাস বয়সের ৩৯ হাজার ৫৫০ জন শিশু এবং ৬ থেকে ১১ মাস বয়সের ৪ হাজার ৮৫০ জন শিশুসহ মোট ৪৪ হাজার ৪০০ জন শিশুকে ৩১৩টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিন যে সব শিশু টিকা খাওয়া থেকে বঞ্চিত হবে, তাদেরকে পরদিন ইপিআই কেন্দ্রে খাওয়ানো হবে। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য...
নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অ্যাডভোকেসি ডায়ালগ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুই দিনে দুটি অজগর উদ্ধার করা হয়েছে। রোববার (২১ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার বরুণা হাজিপুর সরকারি প্রাথমিক...
দেশের চা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ চা বাগান, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননা প্রদান...
জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ! হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই...