কুলাউড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন...
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য...
ছবি সংগৃহীত
নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে শ্রীমঙ্গলস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (জেজেডি) প্রোগ্রাম-এর উদ্যোগে এ ডায়ালগের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বিভিন্ন কারণ, এর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং প্রতিরোধের কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই নয়, বরং পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থাসহ সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজনডায়ালগে সহিংসতামুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের জন্য সহজলভ্য ও কার্যকর সেবা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্র্যাকের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী ইলমেন্ট হাজং-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, দৈনিক নয়া দিগন্ত-এর শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব এবং কালের কণ্ঠ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম।
এছাড়াও উন্মুক্ত আলোচনায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিওকর্মী, সাংবাদিক, নারী-পুরুষ এবং প্রশিক্ষনার্থীরা অংশ নেন। তারা নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নারী ও কন্যা শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য...
নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অ্যাডভোকেসি ডায়ালগ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুই দিনে দুটি অজগর উদ্ধার করা হয়েছে। রোববার (২১ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার বরুণা হাজিপুর সরকারি প্রাথমিক...
দেশের চা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ চা বাগান, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননা প্রদান...
জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ! হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই...