কুয়েত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফিরলেন নারী শ্রমিকসহ ৩ জন

post-title

ছবি সংগৃহীত

কুয়েতে অসুস্থ ও মানবিক সংকটে পড়া তিনজন বাংলাদেশি নাগরিক তারা হলেন - মিস তছিরন বিবি, মিস সানজিদা আক্তার এবং  মো. ইসমাইলকে প্রয়োজনীয় সহায়তা প্রদানপূর্বক বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের সার্বিক সহযোগিতায় তাঁরা  মঙ্গলবার (২৩ জুন) জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট নং J9 531K যোগে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

এ সময় দূতাবাসের একজন প্রতিনিধি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁদের বিদায় জানান। এ ৩ জন কুয়েতে মালিক বা কপিল দ্বারা নির্যাতিত হয়েছিলেন। 

শারীরিক ভাবেও দীর্ঘ দিন অসুস্থ আর্থিক সংকটে জর্জরিত এমতাবস্থায় কুয়েত বাংলাদেশ দূতাবাস এগিয়ে আসে তাদের দেশে প্রেরণের ব্যবস্হা গ্রহণ করে। দূতাবাসের এমন মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা।

এসএ/সিলেট