নাগরিক সমস্যার সমাধানে তাৎক্ষণিক...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর সমস্যা দ্রুত সমাধানে সিলেট সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। এলাকাভিত্তিক...
ছবি সংগৃহীত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুস সালাম। শনিবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে তিনবছরের জন্য এই পদে নিয়োগ দেন।
শনিবার রাষ্ট্রপতির সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম গত সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে যুক্তরাজ্য প্রবাসী এই নেতার বদলে এই আসনে মনোনয়ন দেওয়া হয় যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এমএ মালিককে। নির্বাচনে বড় ব্যাবধানে জয় পান মালিক।
সিলেট-৩ আসনের আরেক মনোনয়ন বঞ্চিত সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়েছে সরকার। আর সিলেট-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরীকে সিলেট জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এরপর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
এবার আব্দুল সালামকে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে দলের আরেক নেতাকে মূল্যায়িত করল বিএনপি।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর সমস্যা দ্রুত সমাধানে সিলেট সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। এলাকাভিত্তিক...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শরীর ও মন সুস্থ রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ ও...
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ভারতীয়...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র...
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেছেন, ‘রন্ধন শিল্পে সিলেটের নারীরা নানাভাবে নিজেদের দক্ষতা ও নান্দনিকতার ছাপ রাখছেন। তবে...