কাতারে ৫ প্রবাসী নিহতের ঘটনায়...
কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...
ছবি সংগৃহীত
কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জসিম উদ্দিন উপজেলার বড়চতুল ইউনিয়নের সরুফৌদ গ্রামের মৃত আব্দুল হকের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে থানার একদল পুলিশ বৃহস্পতিবার রাত ২টার দিকে পৌরসভার রামপুর তিন রাস্তার মোড়ে শাহবাক-কানাইঘাট রাস্তায় চেকপোস্টকালে সন্দেহজনক ব্যাক্তি সহ বিভিন্ন যানবাহন তল্লাশী করেন থানার এসআই শৈলস চন্দ্র দাস, এএসআই আরেফিন চৌধুরী সহ একদল পুলিশ।
এ সময় একটি ব্যাটারী চালিত রিক্সায় যাত্রীবেশে জসিম উদ্দিনকে তল্লাশী করে পুলিশ। তল্লাশীকালে তার কাছ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ১৫০ পিস ইয়াবা সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ
ঘটনায় গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে পুলিশ। জানা গেছে দীর্ঘদিন থেকে গ্রেফতারকৃত জসিম উদ্দিন কানাইঘাট পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও চোরাচালান রোধ, মাদক ও চোরাচালানের সাথে জড়িত অপরাধীদের চিহিৃত করে গ্রেফতার করে আসছে পুলিশ।
এসএ/সিলেট
কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...
সিলেটের শিবেরবাজার থেকে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। আটক আব্দুস সালাম সিলন জালালাবাদ থানার মইয়ারচর এলাকার মৃত রইছ আলী ও করফুল নেছার...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর সমস্যা দ্রুত সমাধানে সিলেট সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। এলাকাভিত্তিক...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শরীর ও মন সুস্থ রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ ও...
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ভারতীয়...