মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ...
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ২৭৯ বোতল বিদেশী মদসহ একজনকে গ্রেফতার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
রবিবার (৭ জুন) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন টুকের বাজার ইসলামপুর এলাকার একটি 'স'মিলের ভিতর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আহাদ মিয়া ওরফে ওয়েদ মিয়া সুনামগঞ্জ জেলার দিরাই থানার শান্তিপুরের মৃত শুক্কর মিয়ার ছেলে।
র্যাব জানায়, র্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল রবিবার (৭ জুন) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন টুকের বাজার ইসলামপুর এলাকার একটি ‘স’মিলের ভিতর অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে ১ জনকে আটক করা হয় এবং অপর ২ জন কৌশলে পালিয়ে যায়।
আটককৃত ব্যক্তিকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, তার হেফাজতে বিদেশী মদ রয়েছে। পরবর্তীতে তার দেখানো মতে ‘স’মিলের পাশে বালির স্তুপের ভেতর থেকে তিনটি কাপড়ের পোটলায় রক্ষিত ২৭৯ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রবিবার (৭ জুন) দুপুরে নগরীর...
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরীর নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন বলেছেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারা এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমেই...
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...