নগরীতে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত  মো. মোস্তফা নগরীর জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকার রাগীব আলী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন স্থানের বাসিন্দা মোশারফের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে মহানগরীর জালালাবাদ থানার মামলা নং-২১, তারিখ-২১/০৫/২০২৬খ্রি. ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড’র এজাহারনামীয় আসামী কিশোর গ্যাং সদস্য মো. মোস্তফাকে গ্রেফতার করা হয়।  সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

এসএ/সিলেট