সিলেটে মন্ত্রী আরিফের হস্তক্ষেপে...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ ও আশ্বাসের...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বিজয় পারুয়া এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৫ জুন) বিকেলে সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বিজয় পারুয়া (মাঝেরগাঁও) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি। অভিযানে আটক হন একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের দুই ছেলে জায়েদ আহমদ (২৮) ও জাবের আহমেদ (২৭)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা সম্রাট তালুকদার জানান, গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসএ/সিলেট
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ ও আশ্বাসের...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও ১০০ বছরের পুরোনো প্রতিষ্ঠান কৃষি বিপণন অধিদপ্তর যেভাবে...
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে সম্ভাব্য পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ সতর্কতামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
সিলেটে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে তিনজনের শরীরে হাম সংক্রমণ...
নগরীতে ১৫ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগে দুইজনকে আটক করেছে উপশহর ফাঁড়ি পুলিশ। শুক্রবার (৫ মে) রাত আনুমানিক ১১টার দিকে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে...