ওমান বিমানবন্দরে সিলেট কমিউনিটি নেতা...
বিলাল উদ্দিন, কুয়েত থেকে:ওমানে প্রবাসী সিলেটিদের সামাজিক ও মানবিক সংগঠন সিলেট কমিউনিটি অফ ওমান-এর সদস্য সচিব রেজওয়ান আহমেদ সুজন পর্তুগাল থেকে ওমানে আগমন...
ছবি সংগৃহীত
বিলাল উদ্দিন, কুয়েত থেকে:
ওমানে প্রবাসী সিলেটিদের সামাজিক ও মানবিক সংগঠন সিলেট কমিউনিটি অফ ওমান-এর সদস্য সচিব রেজওয়ান আহমেদ সুজন পর্তুগাল থেকে ওমানে আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে।
সম্প্রতি মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, সাফল্য ও সংগঠনের কার্যক্রমে আরও গতিশীল ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মতিউর রহমান সাদী, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক খছরুজ্জামান নূর শাহাদাত আলী, যুগ্ম আহ্বায়ক আহমেদ সুমন, কোষাধ্যক্ষ মামুন আহমেদ শরীফ তালুকদার এবং সদস্য আব্দুর রহমান রুপন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সিলেট কমিউনিটি অব ওমান প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, সদস্য সচিব রেজওয়ান আহমদ সুজনের সক্রিয় অংশগ্রহণে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।
সংবর্ধনার জবাবে রেজওয়ান আহমদ সুজন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের উন্নয়ন ও প্রবাসী কমিউনিটির স্বার্থে অতীতের ন্যায় ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
এসএ/সিলেট
বিলাল উদ্দিন, কুয়েত থেকে:ওমানে প্রবাসী সিলেটিদের সামাজিক ও মানবিক সংগঠন সিলেট কমিউনিটি অফ ওমান-এর সদস্য সচিব রেজওয়ান আহমেদ সুজন পর্তুগাল থেকে ওমানে আগমন...
বিলাল উদ্দিন, কুয়েত থেকে : কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি, ০৩ জুন ভোরে কুয়েত আন্তর্জাতিক...
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার উদ্যোগে এক বিশেষ আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল...
বিলাল উদ্দিন, কুয়েত থেকেঃ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। দেশটিতে ধুধু মরুভূমি। সে দেশে প্রায় ৩ লাখের বেশি বাংলাদেশির বসবাস। বিশেষ করে দেশের কৃষি...
কুয়েতের জিলিব আল শুয়েখ এলাকায় অবৈধ জুয়া ও ঈদুল আজহার ছুটির সুবাদে একত্রিত হয়ে অবৈধ ভাবে জুয়ার আসর থেকে ২০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ...