মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা...
প্রবাসীদের জন্য আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও...
ছবি সংগৃহীত
মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাইকৃত ৫টি সিএনজি চালিত অটোরিকশাসহ চোর চক্রের সদস্য দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল পৌণে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ থানার সোনাসার এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুস শহীদ। সে বর্তমানে মহানগরীর দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার জাহেদুল ইসলামের বাড়ি (দারোগা বাড়ি) ভাড়াটিয়া। অপরজন মৌলভীবাজারের বড়লেখা থানার চাঁনগ্রাম এলাকার আলাউদ্দিনের ছেলে মো. আদিল হোসেন। সে মহানগরীর দক্ষিণ সুরমা থানার জাহাঙ্গীর মিয়ার বাসা (শিববাড়ি মাজারের পিছনে) ভাড়াটিয়া।
পুলিশ জানায়, সোমবার (২২ জুন) বিকেল পৌণে ৫টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের অর্ন্তগত মোমিনখলা এলাকার জাহেদুল ইসলামের দারোগা বাড়ির সামনে অভিযানে পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। এই সময় পুরাতন সিএনজি চালিত অটোরিকশা গাড়ির ইঞ্জিন নম্বর অস্পষ্ট ও গাড়ির বডির বিভিন্ন অংশ ভাঙা ৩টি চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশাসহ চোর চক্রের সদস্য দুইজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে মহানগরীর পৃথক স্থানে অভিযান পরিচালনা করে আরও ২টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়। সব মিলিয়ে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে মোট ৫টি চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৬,তারিখ-২৩/০৬/২০২৬খ্রি. ধারা-৩৭৯/৪১৩/৩৪ পেনাল কোড রুজু হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
এসএ/সিলেট
প্রবাসীদের জন্য আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও...
সিলেট সদর সাবরেজিস্ট্রার অফিসে জাল কাগজপত্র ব্যবহার করে জমি বিক্রির চেষ্টার অভিযোগে ক্রেতা ও বিক্রেতা পক্ষের দুই প্রতিনিধিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ...
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লাখ ৩৯ হাজার টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সময় এক ব্যক্তিকে আটক...
সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ওসমানীনগর থেকে গাঁজা ও ইয়াবাসহ এক নারী মাদককারবারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১০টার...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ১০৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন...