নগরীতে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের...
মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে...
ছবি সংগৃহীত
কানাইঘাট থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে একটি পিকআপ ভর্তি ভারতীয় ৮০০ কেজি চা পাতা উদ্ধার করা হয়েছে। এসম য় তিন চোরাকারবারীকে আটক করা হয়।
শুক্রবার (৫ জুন) ভোর পৌণে ৩টার দিকে কানাইঘাট থানার বড়চতুল ইউনিয়নের দুর্গাপুর থেকে তাদের আটক করে কানাইঘাট থানাপুলিশ।
আটককৃতরা হলেন, কানাইঘাটের বাউরভাগ এলাকার ইনছান আলীর ছেলে শহীদ আহমদ, জৈন্তাপুর থানার মানিকপাড়া এলাকার ফরিদ আহমদের ছেলে ফয়ছল আহমদ ও মফুর আলীর ছেলে আল আমিন।
পুলিশ জানায়, কানাইঘাট থানাধীন ৫নং বড়চতুল ইউনিয়নের অর্ন্তগত দুর্গাপুর সাকিনস্থ ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর তল্লাশী করাকালে সুরইঘাট হতে আগত একটি পিকআপ গাড়িটি তল্লাশী করে গাড়ীর ভিতরে রক্ষিত ২০ টি প্লাস্টিকের বস্তায় মোট ৮০০ কেজি ভারতীয় চা পাতা, উদ্ধার পূর্বক পিকআপ গাড়ীসহ জব্দ করেন। চা পাতার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় কানাইঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে...
সিলেটের বিশ্বনাথে ললিপপ ক্রয় করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পার্শ্ববতি বাসিয়া নদী থেকে আবিদ আহমদ (৯) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ ও আশ্বাসের...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও ১০০ বছরের পুরোনো প্রতিষ্ঠান কৃষি বিপণন অধিদপ্তর যেভাবে...
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে সম্ভাব্য পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ সতর্কতামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...